back to top
Monday, May 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিবিধCBSE Class 12 Result Out: প্রকাশিত সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল, পাশের...

CBSE Class 12 Result Out: প্রকাশিত সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল, পাশের হার প্রায় ৮৫ শতাংশ

বুধবার প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল। পাশের হার প্রায় ৮৫ শতাংশ। গত বছরের তুলনায় এবার এক ধাক্কায় ৩ শতাংশেরও বেশি কমে গেল পাশের হার৷

গত বছর পাশের হার যেখানে ছিল ৮৮.৩৯ শতাংশ, এবারে তা কমে দাঁড়িয়েছে ৮৫.২০ শতাংশে৷ পাশের হার সবচেয়ে বেশি কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে। ৯৯.৮৫ শতাংশ পড়ুয়া পাশ করেছে সেখানে। একদম শেষ স্থানে রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। সেখানে পাশের হার ৭২.৪৩ শতাংশ।

এবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লক্ষ ৮০ হাজার ৩৬৫ জন। তার মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৭ লক্ষ ৬৮ হাজার ৯৬৮ জন। উত্তীর্ণ হন, ১৫ লক্ষ ৭ হাজার ১০৯ জন। ফল প্রকাশের পর দেখা যায়, পাশের নিরিখে এবারও ছাত্রদের হারিয়ে দিয়েছেন ছাত্রীরা। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ৬.৭৩ শতাংশ বেশি।

Author

আরো পড়ুন:  জলাশয় ভরাটকে ঘিরে রায়গঞ্জে তীব্র বিক্ষোভ, অভিযোগের তির তৃণমূল নেতাদের দিকে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments