back to top
Wednesday, September 9, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিকাকলীপুত্রের তৃণমূল-বিরোধী বার্তায় তোপ নেটিজেনদের

কাকলীপুত্রের তৃণমূল-বিরোধী বার্তায় তোপ নেটিজেনদের

তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ কাকলী ঘোষদস্তিদারের পুত্র বৈদ্যনাথের তৃণমূল-বিরোধী বার্তায় তোপ দাগলেন নেটনাগরিকরা। সামাজিক মাধ্যমে পোস্ট করার ৯ ঘন্টার মধ্যে বৈদ্যনাথ সহস্রাধিক প্রতিক্রিয়া পেয়েছেন। তার পর প্রায় সব কটিতেই বিদ্রুপ ও সমালোচনা।

তিনি লিখেছেন, “তৃণমূলের হাত অভয়ার রক্তে রঞ্জিত। আপনি যদি তৃণমূলকে সমর্থন করেন, তবে সেই অপরাধবোধের ভার আপনাকেও বহন করতে হবে।” প্রতিক্রিয়ায় লিখেছেন, “কাকলীর টাকা নেওয়ার ছবি যুক্ত করে ইরফান খান লিখেছেন, “তোমার মার চুরির ভাগ কে বহন করবে?” একই ছবি যুক্ত করে কটাক্ষ করেছেন সোমনাথ দত্ত।

সৌমিত্র দাস লিখেছেন, “অভয়া কাণ্ডের সময় তুমি তখন মমতা ব্যানার্জী এর পা চাটতে, টিকিট পাওনি বলে এখন TMC খারাপ”।

মোশাররফ মন্ডল লিখেছেন, “তোমার মায়ের হাতে তো সেই রক্ত লেগে আছে ধুয়ে নিয়ে কি দুর্গা ঠাকুর হয়ে গেছে বুঝবে চাচি বেলা হলে”। সুব্রত ভৌমিক লিখেছেন, “যা দেখছি, একমাত্র তুমিই পারবে, মা কে উচিত শিক্ষা দিতে l একদম তৈরী ছেলে l” কৌশিক বসু লিখেছেন, “সেই ‘রঞ্জিত’ হাত গুলোর মধ্যেই তোমার মা বাবা এবং তোমাদের তৎকালীন তৃণমূল পরিবারের হাতগুলোও তো আছে!”

Author

আরো পড়ুন:  গ্রেফতার প্রাক্তন মন্ত্রী অরূপের ভাই, টলিউডের নেতা স্বরূপ বিশ্বাস
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments