Ankita Mondal: ভোটার তালিকার বিশেষনিবিড় সংশোধন বা SIR নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখন নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। অন্যদিকে একই দিনে মমতা-বাম রসায়ন নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।
সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে SIR-এর সিদ্ধান্ত, দাবি কমিশনের
SIR প্রক্রিয়া নিয়ে বিরোধীদের অভিযোগের জবাবে কমিশন জানিয়েছে, SIR সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত তিন নির্বাচন কমিশনারের সম্মতিক্রমে এবং সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে।
সম্প্রতি তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছিল যে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন এবং অন্যান্য কমিশনারদের আপত্তি উপেক্ষা করা হচ্ছে। সেই অভিযোেগ খারিজ করে কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয়নি।
রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল মমতা তৃণমূল। তিনি বলেন, ‘মমতা তৃণমূল নাম-নিশান মুছে গেছে। নতুনভাবে বিরাজ করে সিপিএমের সঙ্গে। মহাশূন্যে থাকা সিপিএমের হাত ধরছে মমতা তৃণমূল।’
তিনি আরও বলেন, ‘শ্রীরামপুরে দেড়শো লোক নিয়ে মমতার সভা। সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে মমতা তৃণমূলকে ভোট দেয় মানুষ। এখন সেই সিপিএমের হাত ধরেছে মমতা তৃণমূল।’
মুখ্যমন্ত্রীর দাবি, বিধানসভায় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল আনার দিন বিরুদ্ধে যে ১৫টি ভোেট পড়েছিল, তার মধ্যে মমতা পন্থী তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম-এর একমাত্র বিধায়ক একসঙ্গেই ছিলেন।
তিনি কটাক্ষ করে বলেন, ‘যে সিপিআইএম ৩৪ বছর ধরে সাঁইবাড়ি, মরিচঝাঁপি থেকে নন্দীগ্রাম, নেতাই পর্যন্ত অত্যাচার করেছে, সেই সিপিআইএম এখন বন্ধু হয়েছে তৃণমূলের।’
একই সঙ্গে SIR প্রক্রিয়া নিয়ে তৃণমূলের প্রশ্ন তোলা নিয়েও তোপ দাগেন তিনি। তিনি বলেন, জনগণের রায়ে বিজেপি ২০০-র বেশি আসন জিতেছে, আর তৃণমূল ৭০-এর কিছু বেশি আসনে আটকে আছে, তাই তারা SIR এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে।

Recent Comments