back to top
Saturday, November 7, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিভোটচুরির জন্য জ্ঞানেশ জেলে যাবেন’! দিল্লির রামলীলা থেকে মোদী-শাহকে খোলা চ্যালেঞ্জ রাহুলের

ভোটচুরির জন্য জ্ঞানেশ জেলে যাবেন’! দিল্লির রামলীলা থেকে মোদী-শাহকে খোলা চ্যালেঞ্জ রাহুলের

Ankita Mondal: ‘ভোটচুরির জন্য জ্ঞানেশ জেলে যাবেন’! দিল্লির সভায় বললেন রাহুল, মোদী-শাহের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। রামলীলা ময়দান থেকে দেশ কাঁপানো বক্তব্য বিরোধী দলনেতার।

আজ, রবিবার, ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের ‘চলো দিল্লি’ মহা-সমাবেশে বক্তব্য রাখেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। SIR-এ অনিয়ম এবং ভোটচুরির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিল।

“After Gyanesh Kumar, we are going to stand right in front of you and don’t forget that for the vote chori you have done, there will be legal action against you and Narendra Modi.”
অর্থাৎ, “জ্ঞানেশ কুমারের পর আমরা আপনাদের সামনে দাঁড়াবো, ভুলে যাবেন না ভোটচুরির জন্য আপনাদের এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরতে হবে এবং তাঁকে দেশদ্রোহিতার (Treason) জন্য জেলে যেতে হবে। এটি একটি rarest of rare case।”

রাহুলের অভিযোগ, EVM এবং ভোটার তালিকা থেকে ১৩.৫ কোটি নাম বাদ দিয়ে ভোটচুরি করা হয়েছে। ২০২৪-এর নির্বাচনও চুরি করা হয়েছে।

রাহুল সরাসরি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনের হাত থেকে পালাতে পারবেন না। জ্ঞানেশের পর আপনারাই নেক্সট।”

এই মহা-সমাবেশে INDIA জোটের সমস্ত বড় নেতারা উপস্থিত ছিলেন। যদিও বিজেপি এই সমাবেশের তারিখ নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল, কারণ ১ নভেম্বর ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গার বার্ষিকী।

Author

আরো পড়ুন:  রাহুলের কনভয়ের পিছনে পাঁচ গাড়ির সংঘর্ষ, উত্তরপ্রদেশে আদালতে যাওয়ার পথে দুর্ঘটনা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments