back to top
Saturday, November 7, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি"তৃণমূলের গুন্ডাগিরি বন্ধ করে দিয়েছে শুভেন্দু অধিকারী", কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা...

“তৃণমূলের গুন্ডাগিরি বন্ধ করে দিয়েছে শুভেন্দু অধিকারী”, কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা বিজেপি সভাপতি নিতিন নবীনের

Ankita Mondal: “তৃণমূলের গুন্ডাগিরি বন্ধ করে দিয়েছে শুভেন্দু অধিকারী”, কলকাতায় এসে প্রশংসা নিতিন নবীনের। দিল্লিতে রাহুল গান্ধীর ‘ভোটচুরি’ র‍্যালির পাল্টা শক্তি প্রদর্শন বিজেপির।

আজ, সোমবার, ২ নভেম্বর কলকাতায় ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ (Loktantra Bachao, Arajakta Hatao) মহামিছিল করল বিজেপি। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলের নেতৃত্ব দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর সঙ্গে প্রথম সারিতে হাঁটেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ রাজ্যের মন্ত্রীরা।

দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছন নিতিন নবীন। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে।

মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিতিন নবীন বলেন, “বাংলার মানুষ ইতিমধ্যেই তৃণমূলের অরাজকতাকে প্রত্যাখ্যান করেছে। বিধানসভা ভোটে তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূলের গুন্ডাগিরি বন্ধ করে দিয়েছেন। রাজ্যে এখন আর কোনও অরাজকতা নেই।”

তাঁর আরও দাবি, বিরোধীদের SIR নিয়ে আন্দোলন আসলে দেশে অরাজকতা তৈরির চেষ্টা। তার পাল্টা বিজেপির এই গণতন্ত্র বাঁচাও মিছিল।

দিল্লির রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে INDIA জোটের ‘ভোটচুরি’র বিরুদ্ধে সমাবেশের ঠিক পরের দিনই কলকাতায় এই মিছিলকে বিজেপির পাল্টা জবাব হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

এদিনের মিছিলে তেরঙ্গা হাতে হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক যোগ দেন।

Author

আরো পড়ুন:  Janatar Darbare: ‘জনতার দরবারে’ শুরু করলেন শুভেন্দু অধিকারী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments