“একটাকেও ছাড়ব না”, “ধর্ষণ ও খুন” নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, যাদের মামলা হাইকোর্টে আটকে আছে, তাঁদেরও এবার টেনে আনা হবে আদালতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জিরো-টলারেন্স নীতি।
গড়বেতার সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “যারা যারা বন্দুক নিয়ে নন্দীগ্রামে রক্তাক্ত সূর্যোদয় করতে গিয়েছিল, তাঁদের কেস আমি রি-ওপেন করব। একটাকেও ছাড়া হবে না।”
তিনি জানান, ছোট আঙারিয়া গণহত্যার মতো বহু মামলা ১৫ বছর ধরে হাইকোর্টে স্থগিতাদেশ নিয়ে আটকে আছে। এবার সেই সব ফাইল খোলা হবে।
মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী ধর্ষণের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি নিয়েছেন।
- বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১১ বছরের নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় তিনি সরাসরি বলেন, “একটাকেও ছাড়া হবে না, দোষীদের ফাঁসি চাই।” ইতিমধ্যেই ৩ জন গ্রেপ্তার হয়েছে, SIT গঠন করা হয়েছে। • আরজি কর : ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগে ৩ IPS অফিসার — বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
NDTV-র একটি প্রতিবেদন অনুযায়ী, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর জুলাই মাসে প্রথম ধর্ষণের ঘটনা এবং অক্টোবরে আরও একটি ঘটনায় তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই ধরনের অপরাধে কোনও ছাড় দেওয়া হবে না।
তাঁর বক্তব্য, “আগে অনেক মামলা হাইকোর্টে আটকে ছিল, পুলিশ চার্জশিট দিত না। এবার সেই সব মামলাও রি-ওপেন করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।”
বিরোধীদের দাবি, তৃণমূল আমলে ধর্ষণের অনেক মামলাই হাইকোর্টে আটকে রাখা হয়েছিল। এবার সেই সব মামলারই পুনর্বিচার চাইছেন মুখ্যমন্ত্রী।


Recent Comments