back to top
Saturday, November 7, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবরমালদায় বন্দুক দেখিয়ে ছিনতাই, SBI থেকে টাকা তুলে ফেরার পথে আক্রান্ত ব্যক্তি!...

মালদায় বন্দুক দেখিয়ে ছিনতাই, SBI থেকে টাকা তুলে ফেরার পথে আক্রান্ত ব্যক্তি! লুট আইফোন ও বাইক

Om Shankar Bhatta: মালদার ইংরেজবাজার ব্লকের অন্তর্গত কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের সিস্টার নিবেদিতা স্কুল সংলগ্ন এলাকায় বন্দুক দেখিয়ে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত ৩ নভেম্বর দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি তাঁর সন্তানদের স্কুল থেকে নিয়ে আসার উদ্দেশ্যে বাইকে করে যাওয়ার সময় দুষ্কৃতীর ছিনতাইয়ের শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি আরাপুরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) থেকে টাকা তুলে বাইকে করে তাঁর সন্তানদের স্কুল থেকে আনতে যাচ্ছিলেন। ব্যাঙ্ক থেকে বেরোনোর পর থেকেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে অনুসরণ করতে শুরু করে বলে অভিযোগ। এরপর সিস্টার নিবেদিতা স্কুলে যাওয়ার পথে একটি নির্জন বাগানের রাস্তার মধ্যে পৌঁছতেই অভিযুক্ত ব্যক্তি তাঁর পথ আটকায়।

অভিযোগ, এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই ব্যক্তির কাছ থেকে টাকা, একটি আইফোন এবং তাঁর ব্যবহৃত বাইক ছিনিয়ে নেয় দুষ্কৃতী। ছিনতাইয়ের পর বাইক নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত। তবে ঠিক কত টাকা ছিনতাই হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

ঘটনার পর ওই এলাকার নিকটবর্তী একটি সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তকে বাইক নিয়ে পালিয়ে যেতে দেখা যায় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পুলিশকে জানানো হলে পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তের সন্ধান এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

দিনদুপুরে নির্জন বাগানের রাস্তার মধ্যে এমন ছিনতাইয়ের ঘটনায় আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে স্কুলে যাতায়াতের পথে এমন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Author

আরো পড়ুন:  বারবার ভাঙছে বাঁধ, ভাসছে ভূতনি! স্থায়ী কংক্রিট বাঁধের দাবিতে সরব বাসিন্দারা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments