back to top
Saturday, November 7, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeখেলাধুলাহরমনপ্রীত-দীপ্তির সেঞ্চুরিতে ভারতের বড় জয়, সিরিজ জিতল মহিলা দল

হরমনপ্রীত-দীপ্তির সেঞ্চুরিতে ভারতের বড় জয়, সিরিজ জিতল মহিলা দল

Om Shankar Bhatta: ব্যাট হাতে প্রাক্তন অধিনায়ক হরমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মার শতরান, আর বল হাতে বৈষ্ণবী শর্মার দুর্দান্ত পারফরম্যান্সের সম্মিলিত নৈপুণ্যে জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচে ১২১ রানে জয় পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। রবিবার, ২৫ অক্টোবর ভাদোদরার কোটাম্বি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে ভারত।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুটা অবশ্য ভালো হয়নি স্বাগতিকদের। মাত্র ১৯ রানের মধ্যে স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এরপর প্রতিকা রাওয়াল ৬৭ বলে ৬১ রান করে ইনিংস সামলান। পরে হরমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মা ব্যাট হাতে দলের রানকে বড় জায়গায় পৌঁছে দেন।

হরমনপ্রীত ১২১ বলে ১২৬ রান করেন। অন্যদিকে, দীপ্তি শর্মা ৮৬ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁদের শতরানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৮ রান তোলে ভারত।

জবাবে ৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দলের হয়ে মোদেস্টার মুপাচিকওয়া ৭০ বলে ৪৯ রান করেন। চিপো মুগেরি-তিরিপানো ৫৭ বলে ৪৬ এবং বিলভড বিজা ৪৯ বলে ৩৪ রান করেন। তবে তাঁদের লড়াই সত্ত্বেও ভারতীয় বোলারদের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি সফরকারীরা। ৪৮.৫ ওভারে ২০৭ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস।

ভারতের হয়ে বল হাতে বৈষ্ণবী শর্মা ১০ ওভারে ৩৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। দীপ্তি শর্মাও ব্যাটের পাশাপাশি বল হাতে সফল হন। তিনি ৩২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এবং সায়ালি সাতঘরে ,জিন্তিমণি কলিতা,শ্রী চারণী ১ টি করে উইকেট নিজেদের নামে করেন। ম্যাচে ১২৬ রানের ইনিংস খেলার জন্য হরমনপ্রীত কৌরকে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়।

আরো পড়ুন:  ইন্দোরে ১৪ রানে জয় ভারতের, সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া

তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে ট্রফি নিজেদের দখলে নিয়েছে ভারত। আগামী ২৮ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবুয়ে মহিলা দল।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments