বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) কর্মসূচিতে যুক্ত বিএলও ও বিএলও সুপারভাইজারদের জন্য বড় ঘোষণা নির্বাচন কমিশনের।
কমিশনের তরফে প্রত্যেক বিএলও ও বিএলও সুপারভাইজারদের এককালীন ৬,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন। নিয়মিত বার্ষিক পারিশ্রমিকের অতিরিক্ত হিসেবেই এই টাকা দেওয়া হবে। বুধবার কমিশন সূত্রে এ খবর জানানো হয়েছে।
এসআইআর-এর তৃতীয় পর্যায় শুরু করেছে নির্বাচন কমিশন। বর্তমানে ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে ভোটার তালিকা সংশোধনের জন্য গণনা ও যাচাইকরণ প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর বিধান অনুযায়ী এই বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর আগে দেশের অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও একই ধরনের সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে।


Recent Comments