Om Shankar Bhatta: ভাদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে দুর্দান্ত শুরু করল ভারত। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় মহিলা দল। ভারতের জয়ের অন্যতম নায়িকা প্রতিকা রাওয়াল। তাঁর অপরাজিত শতরানের সুবাদে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় দল।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে ভারতীয় বোলারদের সামনে বেশিক্ষণ লড়াই করতে পারেনি তারা। বিলাভেড বিজার ৬২ রানের ইনিংসের সাহায্যে ৪৯.৫ ওভারে ১৯৭ রান করে অলআউট হয় জিম্বাবুয়ে। ভারতের হয়ে শ্রী চরণী ২৩ রান দিয়ে ৪টি উইকেট নেন। ক্রান্তি গৌড় ৩টি এবং দীপ্তি শর্মা ২টি উইকেট তুলে নেন এবং শেফালি ভার্মাও ১টি উইকেট নিজের নামে করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা ৩২ রান করে আউট হলেও প্রতিকা রাওয়াল দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান। ৯৬ বলে ১৫টি বাউন্ডারির সাহায্যে ১০০ রান করে অপরাজিত থাকেন এবং দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি । অন্যদিকে, শেফালি বর্মা মাত্র ৩৩ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
শেষ পর্যন্ত ২৭.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২০০ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। এই জয়ের ফলে সিরিজের পরের ম্যাচগুলিতে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে ভারতীয় দল।

Recent Comments