back to top
Sunday, October 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeখেলাধুলাশেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে টিম...

শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ভারতের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া

Om Shankar Bhatta: দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। হ্যাগলি ওভালে ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারের রোমাঞ্চে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিলক বর্মা ও নীতিশ কুমার রেড্ডি ।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। টিম সিফার্ট ৭ এবং ড্যারিল মিচেল ৬ রান করে ফিরে যান। এরপর গ্লেন ফিলিপস ও বেভন জ্যাকবসের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল। ফিলিপস ৪৩ বলে ৭০ রান করেন।অন্যদিকে জ্যাকবস ৪৬ বলে ৫৮ রান করে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের হয়ে অর্শদীপ সিং ৩৩ রান দিয়ে দুটি উইকেট নেন। ভুবনেশ্বর কুমার, প্রিন্স যাদব ও নীতিশ রেড্ডি একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। সঞ্জু স্যামসন ১৪, অভিষেক শর্মা ২৭ এবং বৈভব সূর্যবংশী ৪ রান করে আউট হন। অধিনায়ক শ্রেয়স আইয়ারের সংগ্রহ মাত্র ৭ রান।নমন ধীর ৩১ রান করলেও তিনিও নিজের উইকেট হারান । একসময় ১১২ রানে ৬ উইকেট হারিয়ে কঠিন পরিস্থিতিতে পড়ে ভারত।

সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিলক বর্মা ও নীতিশ কুমার রেড্ডি। তিলক মাত্র ২৬ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে নীতিশ ১৩ বলে অপরাজিত ২৬ রান করেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ভারতকে জয় এনে দেন এই জুটি।

২১ রানে চার উইকেট নিয়েও দলকে হার থেকে বাঁচাতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ম্যাচজয়ী ইনিংসের সুবাদে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিলক বর্মা।

আরো পড়ুন:  প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments