back to top
Sunday, June 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeদেশমণিপুরে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের চেষ্টা ব্যর্থ, সংঘর্ষে আহত অন্তত ২২

মণিপুরে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের চেষ্টা ব্যর্থ, সংঘর্ষে আহত অন্তত ২২

উত্তর-পূর্বের মণিপুর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। শনিবার রাজধানী ইম্ফল-এ মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে হাজার হাজার মানুষের মিছিল নিরাপত্তা বাহিনীর বাধার মুখে থমকে যায়। পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষ বাধে, যাতে অন্তত ২২ জন আহত হন।

জানা গিয়েছে, ৭ এপ্রিল বিষ্ণুপুর জেলার ট্রংগ্লাওবি এলাকায় ভয়াবহ বোমা হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদেই এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানুষ রাস্তায় নেমে আসে।বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং-এর সরকারি বাসভবনের দিকে এগোতে থাকলে ইম্ফল পূর্ব জেলার খুরাই লামলং এলাকায় নিরাপত্তা বাহিনী তাদের আটকে দেয়। এরপরই বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।

এই কর্মসূচির নেতৃত্ব দেয় ইম্ফল উপত্যকাভিত্তিক সংগঠন COCOMI। সংগঠনটির অগি, নির্ধারিত সময়ের মধ্যে ↓ অভিযুক্তদের বিরুদ্ধে কার্যবস্থা না নেওয়ায় তারা এই বৃহৎ প্রতিবাদে নামতে বাধ্য হয়েছে।যদিও মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছানো সম্ভব হয়নি, পরে বিক্ষোভকারীরা কাংলা ফোর্ট এলাকায় সমাবেশ করেন। সেখান থেকে প্রতিনিধিদের একটি দল মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার সুযোগ পায়।

এদিকে, উখরুল জেলাতেও উত্তেজনা ছড়িয়েছে। নাগা অধ্যুষিত এলাকায় স্থানীয়দের তৈরি ব্যারিকেডে একটি সাঁজোয়া গাড়ি ধাক্কা দিলে দু’জন আহত হন। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে নাগা ও কুকি গোষ্ঠীর মধ্যে চলমান উত্তেজনা।সব মিলিয়ে, সাম্প্রতিক সহিংসতা ও প্রতিবাদের জেরে মণিপুরে অস্থিরতা ক্রমেই বাড়ছে, যা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Author

আরো পড়ুন:  ইমপিচমেন্ট ⚖️ ইমপিচমেন্ট ⚖️ ইমপিচমেন্ট জ্ঞানেশ কুমারকে খোলা চিঠি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments