উত্তর রেলওয়ের দিল্লি ডিভিশনে শাহাবাদ মার্কণ্ডা এবং মোহরি স্টেশনের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য রেল চলাচলে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। এর ফলে পূর্ব রেলওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন ‘নেতাজি এক্সপ্রেস’-এর যাত্রাপথে পরিবর্তন করা হয়েছে।
পূর্ব রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩০৫১ হাওড়া–কালকা নেতাজি এক্সপ্রেস এবং ১৩০৫২ কালকা–হাওড়া নেতাজি এক্সপ্রেসের রুটে এই বদল আনা হয়েছে।
যেসব ট্রেন প্রভাবিত হবে:
- ১৩০৫১ হাওড়া–কালকা নেতাজি এক্সপ্রেস: ৩ জুন ২০২৬ তারিখ পর্যন্ত যে সমস্ত ট্রেন যাত্রা শুরু করবে, সেগুলির রুটে পরিবর্তন থাকবে।
- ১৩০৫২ কালকা–হাওড়া নেতাজি এক্সপ্রেস: ৩০ মে ২০২৬ থেকে ৪ জুন ২০২৬ তারিখ পর্যন্ত যাত্রা শুরু করা ট্রেনগুলি এই নতুন পথে চলবে।
নতুন রুট ও স্টপেজ:
উল্লিখিত সময়ে ট্রেনটি আম্বালা ক্যান্টনমেন্ট, সাহারানপুর, মিরাট সিটি এবং খুরজা হয়ে যাতায়াত করবে। যাত্রীদের সুবিধার্থে সাহারানপুর, মিরাট সিটি এবং হাপুর স্টেশনে এই ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে।


Recent Comments