back to top
Monday, August 17, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeকলকাতাState level shooter missing: জাতীয় দলে ট্রায়ালের সুযোগের পরই নিখোঁজ রাজ্যস্তরের শুটার...

State level shooter missing: জাতীয় দলে ট্রায়ালের সুযোগের পরই নিখোঁজ রাজ্যস্তরের শুটার দময়ন্তী সেন, তল্লাশিতে পুলিশ

জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পাওয়ার আনন্দের মধ্যেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন রাজ্যস্তরের প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেন (১৫)। বৃহস্পতিবার সকালে কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর পর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করেছে পরিবার। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের তত্ত্বাবধানে অনুশীলন করতেন। কয়েক দিন আগেই জাতীয় দলের ট্রায়ালের সুযোগ পাওয়ায় পরিবারে খুশির আবহ ছিল। বৃহস্পতিবার সকালে কেনাকাটার জন্য বেরিয়ে যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি।

পরিবারের দাবি, শেষবার হাওড়া স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় সিসিটিভি ফুটেজে দময়ন্তীকে হাঁটতে দেখা যায়। তাঁর পরনে ছিল গোলাপি রঙের হাফ টি-শার্ট ও হাফ প্যান্ট। এরপর থেকেই তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।

দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানিয়েছেন, জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পাওয়ার পর থেকেই মেয়ে অনুশীলনে আরও মনোযোগী হয়ে উঠেছিল। প্রতিদিন ভোরে অনুশীলনের জন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত। তাঁর মোবাইল ফোনটিও বাড়িতেই রয়েছে।

দময়ন্তীর মা মৌমিতা সেন জানান, শ্রীরামপুর থেকে এক ব্যক্তি ফোন করে দাবি করেছেন, মাহেশের রথের মেলায় দময়ন্তীকে দেখা গিয়েছে। সেই সূত্র ধরে খোঁজ চালানো হচ্ছে।

পরিবারের দাবি, বাড়িতে কোনও অশান্তি বা সমস্যা ছিল না। ফলে হঠাৎ দময়ন্তীর নিখোঁজ হয়ে যাওয়ায় তাঁরা উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সন্ধান চেয়ে আবেদন জানানো হয়েছে। পুলিশ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে এবং দ্রুত দময়ন্তীর সন্ধান মিলবে বলেই আশা পরিবারের।

Author

আরো পড়ুন:  রোজ ভ্যালি মামলার তদন্তে গড়িমসি? SFIO-র অডিট রিপোর্ট না মেলায় ক্ষোভ বাড়ছে ক্ষতিগ্রস্তদের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments