back to top
Monday, September 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিআমার নাম করে টাকা চাইলে দেবেন না’, পানিহাটিতে তোলাবাজি নিয়ে কড়া বার্তা...

আমার নাম করে টাকা চাইলে দেবেন না’, পানিহাটিতে তোলাবাজি নিয়ে কড়া বার্তা বিধায়ক রত্না দেবনাথের

পানিহাটি এলাকায় তোলাবাজি নিয়ে এবার কড়া বার্তা দিলেন স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ। তাঁর নাম করে কেউ টাকা চাইলে কোনওভাবেই টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে, টাকা চাইতে আসা ব্যক্তিদের ছবি মোবাইলে তুলে রাখারও পরামর্শ দিয়েছেন বিধায়ক।

রবিবার পানিহাটিতে বিজেপির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তোলাবাজি প্রসঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করেন রত্না দেবনাথ। তিনি বলেন, কেউ যদি বিধায়কের নাম করে টাকা চাইতে আসে, তাহলে ভয় পাওয়ার কোনও কারণ নেই।

বিধায়কের পরামর্শ, টাকা চাইতে আসা ব্যক্তির ছবি মোবাইলে তুলে রাখতে হবে। পাশাপাশি তাঁকে বলতে হবে, যদি সত্যিই বিধায়ক তাঁকে পাঠিয়ে থাকেন, তাহলে বিধায়কের স্বাক্ষর করা লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। প্রয়োজনে বিধায়কের অফিসিয়াল প্যাডে লিখিত নির্দেশও দেখাতে হবে।

রত্না দেবনাথের কথায়, “যাঁরা টাকা নিতে আসছেন, তাঁদের মোবাইলে ফটো তুলে রাখবেন। বলবেন, যদি বিধায়ক পাঠান, তাহলে তাঁর সই নিয়ে আসুন। অথবা বিধায়কের প্যাডে নিয়ে আসুন। ভয় পাবেন না, সাহস করে এগিয়ে আসুন।”

অনুষ্ঠান থেকে তিনি পানিহাটিকে ‘সুন্দর পানিহাটি’ হিসেবে গড়ে তোলার বার্তাও দেন। তাঁর বক্তব্যে উঠে আসে এলাকায় কোনও ধরনের ‘থ্রেট কালচার’ বা ভয় দেখিয়ে প্রভাব বিস্তারের রাজনীতি যাতে না থাকে, সেই বিষয়টিও।

এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর ছেলের প্রসঙ্গও তোলেন। রত্না দেবনাথ দাবি করেন, ভয় দেখিয়ে বা প্রভাব খাটিয়ে রাজনীতি করার সংস্কৃতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

আরজি কর-কাণ্ডের সময় থেকেই নির্মল ঘোষকে ঘিরে একাধিক অভিযোগের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়েও পাল্টা বক্তব্য দেন রত্না দেবনাথ। তাঁর দাবি, রাজনৈতিক চাপ বা সমালোচনা থাকলেও সাধারণ মানুষের স্বার্থে লড়াই থেকে তিনি পিছিয়ে যাবেন না।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: ভোটার সচেতনতার শিবির ও শপথ পাঠ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments