back to top
Thursday, September 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিতৃণমূলের সব কমিটি, শাখা সংগঠন ভেঙে দিলেন মমতা

তৃণমূলের সব কমিটি, শাখা সংগঠন ভেঙে দিলেন মমতা

বিধানসভা নির্বাচনের এক মাসের মধ্যেই ভেঙে চুরমার তৃণমূল। বিদ্রোহী বিধায়কদের কাছে জোর ধাক্কা খেয়ে সব কমিটি ভেঙে দিল তারা। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, মহিলা কমিটিও।

জানানো হয়েছে, কাজের মূল্যায়নের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে। তৃণমূলের তরফে সামাজিক মাধ্যমে সেই নিয়ে পোস্ট করা হয়েছে। নতুন তৃণমূল গঠনের প্রক্রিয়া হিসেবেই বিষয়টিকে দেখছেন বিশ্লেষকরা।

বুধবার তৃণমূলের তরফে এক্স বার্তায় সব কমিটি ভেঙে দেওয়ার কথা জানানো হয়। লেখা হয়, ‘সব দিক বিবেচনা করে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সব কমিটি এবং শাখা সংগঠন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই মুহূর্ত থেকে সেগুলি অবলুপ্ত হলে ধরা হবে। দলের প্রতিটি স্তরে আত্মবিশ্লেষণ, কর্মপদ্ধতি পর্যালোচনা করে দেখা হবে, কাজের মূল্যায়ন হবে।  সেই মতো নতুন করে মূল দল এবং শাখা সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করবে দল এবং সেই মতো ঘোষণা হবে  যথা সময়ে। দল সংগঠনকে শক্তিশালী করতে, নতুন উদ্যোগে, সুনির্দিষ্ট লক্ষ্যে ভবিষ্যতের সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে অঙ্গীকারবদ্ধ’।

Author

আরো পড়ুন:  ৪৮ ঘণ্টা দল বেঁধে বাইকযাত্রা নিষিদ্ধ, তবে ব্যক্তিগত চলাচলে ছাড় কলকাতা হাই কোর্টের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments