back to top
Wednesday, April 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্বহোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ভয়াবহ বন্দুকবাজের হামলা! ট্রাম্পের উপস্থিতিতে তুমুল আতঙ্ক, গ্রেফতার...

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে ভয়াবহ বন্দুকবাজের হামলা! ট্রাম্পের উপস্থিতিতে তুমুল আতঙ্ক, গ্রেফতার উচ্চশিক্ষিত যুবক

মার্কিন যুক্তরাষ্ট্রের (United States of America) রাজধানী ওয়াশিংটনে (Washington) এক হাই-প্রোফাইল সাংবাদিক সম্মেলনে বড়সড় হামলার ঘটনা ঘটল। স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিট নাগাদ ওয়াশিংটন হিলটন হোটেলে (Washington Hilton hotel) আয়োজিত বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিনারে (White House Correspondents’ Association dinner) এক বন্দুকবাজ আচমকা ঢুকে পড়ার চেষ্টা করে। সেই সময় ওই বিশাল বলরুমে উপস্থিত ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (Melania Trump) সহ মন্ত্রীসভার শীর্ষ সদস্যরা। এই অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম কোল টমাস অ্যালেন (Cole Tomas Allen)। ক্যালিফোর্নিয়ার (California) টরেন্স (Torrance) শহরের ৩১ বছর বয়সী এই যুবক রীতিমতো ভারী অস্ত্রে সজ্জিত হয়ে অনুষ্ঠানে এসেছিল। তার কাছে একটি শটগান (shotgun), একটি হ্যান্ডগান (handgun) এবং একাধিক ধারালো ছুরি (knives) মজুত ছিল। হোটেলের লবিতে থাকা নিরাপত্তারক্ষীদের চেকপয়েন্ট জোর করে পেরিয়ে সে দ্রুত বলরুমের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক বুঝে সঙ্গে সঙ্গে তৎপর হন সিক্রেট সার্ভিসের (Secret Service) সদস্যরা। দু’পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। তবে খুব দ্রুতই হামলাকারীকে মাটিতে ফেলে কাবু করে ফেলে নিরাপত্তারক্ষীরা।গুলির শব্দ শোনা মাত্রই বলরুমের ভেতর সাংবাদিকদের এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

অনেকেই প্রাণভয়ে আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। ঘটনার আকস্মিকতায় নিরাপত্তারক্ষীরা দ্রুত মঞ্চের দিকে ছুটে যান এবং প্রেসিডেন্ট, তাঁর স্ত্রী এবং অন্যান্য ভিভিআইপি অতিথিদের ঘেরাটোপ তৈরি করে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।হামলাকারীর পরিচয় ও শিক্ষাগত যোগ্যতাসবচেয়ে বেশি অবাক করার মতো বিষয় হলো হামলাকারীর শিক্ষাগত যোগ্যতা। সাধারণত এই ধরনের অপরাধমূলক কাজে যাদের নাম জড়ায়, তাদের তুলনায় ধৃতের প্রোফাইল অনেকটাই আলাদা। সে আমেরিকার শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে পাশ করা এক অত্যন্ত মেধাবী ছাত্র।

আরো পড়ুন:  শত্রুর ডেরা থেকে উদ্ধার নিখোঁজ মার্কিন পাইলট! ইরানে শ্বাসরুদ্ধকর অভিযান আমেরিকার

পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য ও তার প্রোফাইল থেকে জানা যায়, সে বিখ্যাত ক্যালটেক (Caltech) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে। এরপর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি (California State University) থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি শেষ করে। সে পেশায় একজন শিক্ষক এবং সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করত।হামলার নেপথ্যের কারণ ও বিদ্বেষমূলক পোস্টতদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, হামলার আগে ওই যুবক সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু উসকানিমূলক পোস্ট করেছিল। সেখানে অ্যান্টি-ট্রাম্প (Anti-Trump) এবং অ্যান্টি-ক্রিশ্চিয়ান (Anti-Christian) বা খ্রিস্টান ধর্ম বিরোধী একাধিক কথাবার্তা লেখা ছিল। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে সে নিজেকে ‘ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন’ (Friendly Federal Assassin) বলেও উল্লেখ করেছিল।

প্রশাসন মনে করছে, বর্তমান সরকারের শীর্ষ আধিকারিকদের লক্ষ্যবস্তু করাই ছিল তার মূল উদ্দেশ্য।গ্রেফতারের পর অভিযুক্তের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে হামলাকারী এবং তাকে ঘিরে রেখেছে সশস্ত্র পুলিশ। বিস্ফোরক বা লুকানো অস্ত্র তল্লাশি করার জন্যই নিরাপত্তারক্ষীরা তাকে তৎক্ষণাৎ ওই অবস্থায় আটকে ফেলেছিল।প্রেসিডেন্টের প্রতিক্রিয়া ও অতীতের হুমকিঘটনার কিছুক্ষণ পর প্রেসিডেন্ট নিজে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনি হোয়াইট হাউসে ভবিষ্যতের জন্য আরও সুরক্ষিত বলরুম তৈরির পক্ষে সওয়াল করেন। এই হামলার ভয়াবহতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের (Abraham Lincoln) প্রসঙ্গ টেনে আনেন।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments