back to top
Tuesday, May 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিপাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উঠল নির্বাচনী আদর্শ আচরণবিধি( Model Code of...

পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উঠল নির্বাচনী আদর্শ আচরণবিধি( Model Code of Conduct); ব্যতিক্রম বাংলার ফলতা

পশ্চিমবঙ্গসহ দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে প্রত্যাহার করে নেওয়া হলো নির্বাচনী আদর্শ আচরণবিধি (Model Code of Conduct)। বৃহস্পতিবার, ৭ই মে ২০২৬ তারিখে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি প্রফুল্ল অবস্তির স্বাক্ষরিত এই নির্দেশিকায় জানানো হয়েছে, আসাম, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুডুচেরি বিধানসভার সাধারণ নির্বাচনের ফল ঘোষিত হওয়ায় আদর্শ আচরণবিধি আর কার্যকর থাকছে না। একইসঙ্গে গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড এবং ত্রিপুরার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর সেখানেও বিধি নিষেধ তুলে নেওয়া হয়েছে।তবে পশ্চিমবঙ্গর ক্ষেত্রে একটি বিশেষ ব্যতিক্রমী নির্দেশ দিয়েছে কমিশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ১৪৪-ফলতা বিধানসভা কেন্দ্রটি বাদে সমগ্র রাজ্য থেকেই আচরণবিধি উঠে যাচ্ছে। ফলতা কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশে পুনর্নির্বাচন (Fresh Poll) হওয়ার সিদ্ধান্ত গৃহীত হওয়ায় সেখানে এখনই বিধি নিষেধ শিথিল হচ্ছে না। ওই নির্দিষ্ট এলাকা বাদে বাকি সর্বত্র স্বাভাবিক প্রশাসনিক কাজকর্মে আর কোনো বাধা রইল না।

কমিশনের এই নির্দেশিকাটি ইতিমধ্যেই কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য সচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার দিন থেকে চালু হওয়া এই দীর্ঘকালীন বিধিনিষেধ উঠে যাওয়ায় জনকল্যাণমূলক প্রকল্প এবং নতুন সরকারি কাজ শুরুর পথ প্রশস্ত হলো।

Author

আরো পড়ুন:  পালাবদলের পর বাংলায় উচ্ছ্বাসের সঙ্গে উত্তেজনা—রাস্তার নাম বদল ঘিরে বিতর্ক, ছড়াল হিংসার অভিযোগ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments