back to top
Sunday, July 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি“রাষ্ট্র এবং রাষ্ট্রের সিদ্ধান্ত সর্বোপরি”, মমতার বিরুদ্ধে ব্যবস্থা নিন, দাবী বিজেপি নেতার

“রাষ্ট্র এবং রাষ্ট্রের সিদ্ধান্ত সর্বোপরি”, মমতার বিরুদ্ধে ব্যবস্থা নিন, দাবী বিজেপি নেতার

অশোক সেনগুপ্ত

“ভারতবর্ষের সুরক্ষাবল এবং বিনা প্রচারে আলোর সামনে না আসা বীরদের এবং বাংলাদেশে বসবাসকারী ২ কোটি হিন্দুদের বুকে ছুরি মারার মতো কাজ করলেন।” এই অভিযোগ এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন রানাঘাটের সাংসদ এবং বিজেপি-র রাজ্য সহ সভাপতি জগন্নাথ সরকার।

জগন্নাথবাবু বুধবার সামাজিক মাধ্যমে লিখেছেন, “মমতা ব্যানার্জী গতকাল যা বক্তব্য দিলেন শ্রদ্ধেয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জী কে উদ্দেশ করে ‘বাংলাদেশে হাদিকে কাকে দিয়ে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে!’ তাতে ভারতবর্ষের সুরক্ষাবল এবং বিনা প্রচারে আলোর সামনে না আসা বীরদের এবং বাংলাদেশে বসবাসকারী ২ কোটি হিন্দুদের বুকে ছুরি মারার মতো কাজ করলেন।

রাজনীতি রাজনীতির জায়গায় কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেগুলোর উপরে কোনো উক্তি রাখা উচিত নয়। আমাদের কাছে রাষ্ট্র এবং রাষ্ট্রের সিদ্ধান্ত সর্বোপরি। মমতা ব্যানার্জী এতদিন দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যঙ্গ করা এবং নাম ধরে ডাকতেন কিন্তু গতকাল যেটা করলেন সেটা একেবারেই কোনো স্তরের রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের কাছে গ্রহণ যোগ্য নয়। ওনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের কাছেও এই বার্তা পাঠিয়েছেন তিনি।

Author

আরো পড়ুন:  বঙ্গে ‘রথযাত্রা’ বিজেপির, ৯ জায়গা থেকে উদ্বোধনে আসছেন শাহের ‘নবরত্ন’
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments