back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিতৃণমূলের বন্ধ পার্টি অফিসে মিলল বোমা, বিছানা ও কন্ডোমের প্যাকেট! মাথাভাঙায় চাঞ্চল্য

তৃণমূলের বন্ধ পার্টি অফিসে মিলল বোমা, বিছানা ও কন্ডোমের প্যাকেট! মাথাভাঙায় চাঞ্চল্য

কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের পঞ্চানন মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি বন্ধ পার্টি অফিস ঘিরে শনিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই কার্যালয়ের ভিতরে সন্দেহজনক কার্যকলাপ চলছিল। পরে কার্যালয়ের ভিতরে ঢুকে তাঁরা দেখতে পান একটি সুসজ্জিত বিছানা, ছড়িয়ে থাকা একাধিক কন্ডোমের প্যাকেট এবং একটি ব্যাগ ভর্তি তাজা বোমা সদৃশ বস্তু।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। পুলিশ তল্লাশি চালিয়ে পাঁচটি তাজা হাতবোমা উদ্ধার করে বলে জানা গিয়েছে। পরে বোমাগুলি নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও।

স্থানীয় সূত্রে দাবি, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পার্টি অফিসটি কার্যত বন্ধ ছিল। তবে শনিবার আচমকাই অফিস খোলা দেখে সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। পরে রাতে কয়েকজন ভিতরে ঢুকে এই চাঞ্চল্যকর দৃশ্য দেখতে পান। খবর ছড়াতেই এলাকায় ভিড় জমে যায় এবং রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, ওই পার্টি অফিস দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের আখড়া হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন তাঁরা।

যদিও এই ঘটনায় তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বোমাগুলি পরীক্ষা করতে পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগেও রাজ্যের একাধিক জায়গায় রাজনৈতিক বা ক্লাব কার্যালয়ের ভিতরে বিলাসবহুল ঘর, কন্ডোম কিংবা সন্দেহজনক সামগ্রী উদ্ধারের ঘটনা সামনে এসেছে। ফলে মাথাভাঙার এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: তৃণমূলের প্রার্থীতালিকা ২০২৬: সাংবাদিক, আইনজীবী থেকে যুবনেতা— নজর কাড়লেন কোন নতুন মুখেরা?
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments