তাঁর অন্যতম চ্যালেঞ্জ হবে, কর না বাড়িয়ে কীভাবে রাজস্ব বাড়ানো যায়, তা দেখা। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় অর্থ দফতরের দায়িত্ব নিয়ে বুধবার এই মন্তব্য করলেন ডঃ স্বপন দাশগুপ্ত।
সাংবাদিকদের তিনি বলেন, তিনি জানান, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা যে খুব একটা উজ্জ্বল বা আশাব্যঞ্জক, তা বলার সময় এখনও আসেনি। আগে সব কিছুতেই কর বসিয়ে দেওয়া হত। কিন্তু কর বাড়ালেই যে রাজস্ব বাড়বে তার কোনও মানে নেই।
স্বপনবাবু বলেন, রাজস্ব বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর। তবে,কর বাড়ানোর পক্ষপাতী নন তিনি। অনেক সময় কর কমালেও রাজস্ব বাড়তে পারে। এই পরিস্থিতিতে সকলের সঙ্গে আলোচনা করে কাজ করতে হবে।
তাঁর অভিযোগ, পূর্ববর্তী তৃণমূল সরকার অনেক সময় রাজনৈতিক বা অন্য কোনও কারণে রাজস্ব পুরোপুরি আদায় করেনি। ফলে এই ক্ষেত্রে ফোকর থেকে গিয়েছে। যেখানে ফাঁক তৈরি হয়েছে, সর্বাগ্রে সেগুলির মেরামতের কাজ শুরু করতে হবে। সঠিকভাবে রাজস্ব সংগ্রহে প্রশাসনিক কোনও গাফিলতি রয়েছে কি না, তা দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।


Recent Comments