back to top
Monday, August 31, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিনন্দীগ্রামে একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা শুভেন্দুর, রাস্তা-স্বাস্থ্য থেকে মহিলাদের আর্থিক সহায়তায় একগুচ্ছ...

নন্দীগ্রামে একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা শুভেন্দুর, রাস্তা-স্বাস্থ্য থেকে মহিলাদের আর্থিক সহায়তায় একগুচ্ছ বার্তা

নন্দীগ্রামের রেয়াপাড়ায় প্রশাসনিক সভা থেকে এলাকার উন্নয়নে একাধিক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাস্তা, স্বাস্থ্য পরিষেবা, আবাসন, দমকল কেন্দ্র থেকে শুরু করে মহিলাদের আর্থিক সহায়তা—বিভিন্ন বিষয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানান তিনি।

সভায় মুখ্যমন্ত্রী জানান, নন্দীগ্রামে মোট ৩২টি নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি রাস্তার উদ্বোধন এবং কয়েকটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তাঁর দাবি, ১৭টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত নন্দীগ্রামে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

এদিন আবাসন নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য অনুযায়ী, চলতি বছরে নন্দীগ্রামে ১১,৭০০টি নতুন বাড়ি তৈরি করা হবে। উপভোক্তাদের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ১২৫ দিনের কাজের প্রকল্পের সূচনার কথাও জানান মুখ্যমন্ত্রী।

মহিলাদের আর্থিক সহায়তা প্রসঙ্গে শুভেন্দু বলেন, নন্দীগ্রামে এখনও পর্যন্ত ৬৭ হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছে। আরও প্রায় ৫ হাজার উপভোক্তার যাচাই বা প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। রেয়াপাড়া স্বাস্থ্যকেন্দ্রে বেডের সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ করা হয়েছে। মহেশপুর স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নত করা হয়েছে। নন্দীগ্রাম জেলা হাসপাতালে নতুন মাতৃ ভবনের কাজ শুরু হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে জনৌষধি কেন্দ্র চালু করার পরিকল্পনার কথা বলেন তিনি।

রোগী ও তাঁদের পরিবারের জন্য কম খরচে খাবারের ব্যবস্থাও করা হয়েছে। নন্দীগ্রামে ৫ টাকায় মা-আহার ক্যান্টিন চালুর কথা জানিয়ে শুভেন্দু বলেন, সপ্তাহে দু’দিন মাছও দেওয়া হবে। এছাড়া অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পোস্টমর্টেমের জন্য আর তমলুকে যেতে হবে না। নন্দীগ্রামেই পুলিশ মর্গ তৈরির ঘোষণা করেন তিনি।

এদিন হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামের যোগাযোগ আরও মজবুত করতে প্রস্তাবিত সেতুর কাজ নিয়েও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সেতুর কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভূমিপুজোর সময় তিনি নিজে উপস্থিত থাকবেন। নন্দীগ্রামের রেল প্রকল্প নিয়েও জমি হস্তান্তরের অগ্রগতির কথা জানান তিনি।

আরো পড়ুন:  ডাক্তার তিলোত্তমার মায়ের নির্বাচনী সাফল্য কামনায় যজ্ঞানুষ্ঠান হিন্দুমহাসভার

এছাড়াও নন্দীগ্রামের বিভিন্ন পুরনো মামলা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। কাঠের পুলের পরিবর্তে স্থায়ী ব্রিজ, আধুনিক বাসস্ট্যান্ড এবং আরও বাস পরিষেবা চালুর কথাও জানান তিনি।

সভা থেকে নন্দীগ্রামকে নিজের অগ্রাধিকারের জায়গা বলে উল্লেখ করেন শুভেন্দু। পাশাপাশি আগামী নির্বাচনে তাঁকে আরও বেশি ভোটে জয়ী করার আবেদনও জানান তিনি।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments