back to top
Tuesday, September 22, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeWeather Reportবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে মঙ্গলবার রাতের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে আপাতত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা কম থাকলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সকালে নিম্নচাপটি ওড়িশার গোপালপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় ২৯০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। গত কয়েক ঘণ্টায় ধীর গতিতে এগিয়েছে নিম্নচাপটি। আগামী ১২ ঘণ্টায় সেটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কোনও অংশ দিয়ে নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম ও পুরুলিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দুই মেদিনীপুর-সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গেও পড়তে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে।

বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

আরো পড়ুন:  ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, বৃহস্পতিবার থেকে দুই বঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় ওড়িশার উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুর্যোগের আশঙ্কায় ওড়িশার খুরদা, গঞ্জাম, জগৎসিংহপুর এবং গজপতি জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments