Om Shankar Bhatta: সেন্ট জর্জ ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ৩১ রানে হারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করল দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে তেম্বা বাভুমার দুর্দান্ত ১৭৯ রান এবং বল হাতে মার্কো জানসেন ও কাগিসো রাবাদার কার্যকর পারফরম্যান্সে পাঁচ দিনের ম্যাচে জয় নিশ্চিত করে দল। এই জয়ের ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরল সাউথ আফ্রিকা ।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের দাপটে প্রথম ইনিংসে ৪২৫ রান তুলে ৯ উইকেটে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ক্যাপ্টেন বাভুমা ১৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁকে সঙ্গ দেন মার্কো জানসেন (৮৫) ও সাইমন হারমার (৮২)। অস্ট্রেলিয়ার হয়ে স্কট বোল্যান্ড ৮১ রান দিয়ে ৫ টি উইকেট নেন। মিচেল স্টার্ক ৩ টি এবং মার্নাস লাবুশেন ১ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। জানসেন ৩৩ রান দিয়ে ৫ টি উইকেট তুলে নেন। কাগিসো রাবাদা ও উইলেম মুল্ডার ২ টি এবং আনরিখ নর্টজে ১ টি করে উইকেট নেন। ফলে ৩২৬ রানে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে ফলো-অনে পাঠায়।
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ১৯০ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পাশাপাশি স্কট বোল্যান্ড ১৬৬ বল খেলে ৪০ রান করেন। তবে তাঁদের প্রতিরোধ শেষ পর্যন্ত কাজে আসেনি। রাবাদা ৭৭ রানে ৪ টি এবং উইয়ান মুলডার ৬৪ রানে ৩টি ও সাইমন হারমার ২ টি এবং মার্কো জানসেন ১ টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামান। শেষ পর্যন্ত ২৯৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। সিরিজের শেষ টেস্টে এখন দুই দলের সামনে সিরিজ জয়ের সুযোগ।

Recent Comments