back to top
Thursday, September 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিবিধVande Mataram: গরমের ছুটির পর স্কুলে ফিরতেই প্রার্থনা সভায় ধ্বনিত ‘বন্দে মাতরম’,...

Vande Mataram: গরমের ছুটির পর স্কুলে ফিরতেই প্রার্থনা সভায় ধ্বনিত ‘বন্দে মাতরম’, মালদা বার্লো গার্লস হাইস্কুলে নজরকাড়া ছবি

নিজস্ব সংবাদদাতা: গ্রীষ্মের দীর্ঘ ছুটির পর সোমবার থেকে আবার খুলল রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসা। আর স্কুল খোলার প্রথম দিনেই রাজ্য সরকারের নির্দেশ মেনে প্রার্থনা সভায় গাওয়া হলো ‘বন্দে মাতরম’। সেই ছবিই ধরা পড়ল মালদার বার্লো গার্লস’ হাই স্কুলে।

এদিন সকালে বিদ্যালয়ের প্রার্থনা সভায় শিক্ষিকাদের সঙ্গে একসুরে ‘বন্দে মাতরম’ গান গাইতে দেখা যায় স্কুলের ছাত্রীদের। ছুটির পর নতুন উদ্যমে বিদ্যালয়ে ফিরে জাতীয়তাবোধের আবহে দিন শুরু করে পড়ুয়ারা। প্রার্থনা সভা ঘিরে স্কুল চত্বরে তৈরি হয় এক আলাদা পরিবেশ।

রাজ্য সরকারের তরফে সম্প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক। সেই নির্দেশ কার্যকর হতেই জেলার বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি মালদার এই ঐতিহ্যবাহী স্কুলেও তার প্রতিফলন দেখা গেল।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতেই এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অন্যদিকে, গরমের ছুটির পর সহপাঠীদের সঙ্গে আবার স্কুলে ফিরে স্বাভাবিকভাবেই খুশির আবহ দেখা যায় পড়ুয়াদের মধ্যেও।

Author

আরো পড়ুন:  “Vande Mataram” Made Mandatory in Schools: স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, নতুন সিদ্ধান্তকে স্বাগত শিক্ষা মহলের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments