back to top
Thursday, June 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentমেটায় বড়সড় ছাঁটাইয়ের কোপ, ভোরের ইমেইলে চাকরি হারালেন ৮০০০ কর্মী

মেটায় বড়সড় ছাঁটাইয়ের কোপ, ভোরের ইমেইলে চাকরি হারালেন ৮০০০ কর্মী

প্রযুক্তি দুনিয়ায় আবারও বড়সড় ধাক্কা। কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল মার্ক জাকারবার্গের সংস্থা মেটা। জানা গেছে, এবার বড় আকারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের মূল সংস্থাটি। এই সিদ্ধান্তের জেরে প্রায় ৮০০০ কর্মী রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন।

সূত্রের খবর, এই ছাঁটাই প্রক্রিয়াটি অত্যন্ত আকস্মিকভাবে কার্যকর করা হয়েছে। অনেক কর্মীই ঘুম থেকে উঠে সকালে নিজের ইমেইল চেক করতে গিয়ে জানতে পারেন যে, তারা আর মেটার কর্মী নন। ভোরবেলা পাঠানো একটি ইমেইলের মাধ্যমেই তাদের চাকরি যাওয়ার খবর জানানো হয়। এই ঘটনা কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।

শুধুমাত্র কর্মী ছাঁটাই নয়, সংস্থার কাজের ধরনেও বড়সড় পরিবর্তন আনছে মেটা। জানা গিয়েছে, এই ৮০০০ কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি আরও প্রায় ৭০০০ কর্মীকে নতুন করে কাজে লাগানো হয়েছে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) নির্ভর বিভিন্ন উদ্যোগে তাদের কাজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলিতে কর্মী ছাঁটাইয়ের যে ধারা চলছে, মেটার এই বড় পদক্ষেপ তাকে আরও ত্বরান্বিত করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যয় সংকোচন এবং সংস্থার পুনর্গঠনের লক্ষ্যেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হঠাৎ করে ভোরবেলায় ইমেইলের মাধ্যমে এভাবে চাকরি চলে যাওয়ার বিষয়টি নিয়ে প্রযুক্তি মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

Author

আরো পড়ুন:  ট্র্যাকে ঝাঁপ দিয়ে মর্মান্তিক মৃত্যু, মাঝরাতে স্তব্ধ শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন পরিষেবা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments