back to top
Sunday, June 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধমালদায় ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন—নতুন রূপে আত্মপ্রকাশ বুড়ি কালিমাতার মন্দির

মালদায় ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন—নতুন রূপে আত্মপ্রকাশ বুড়ি কালিমাতার মন্দির

মালদা শহরের বুরাবুড়িতলা এলাকায় গড়ে উঠল এক নজরকাড়া ও সুদৃশ্য কালীমাতার মন্দির, যা ইতিমধ্যেই স্থানীয়দের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে বুধবার থেকে শুরু হওয়া চারদিনব্যাপী ধর্মীয় আচার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।


প্রায় তিনশো বছরের প্রাচীন বুড়ি কালিমাতার এই মন্দির দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের গভীর আস্থা ও ভক্তির প্রতীক। আগে এখানে একটি সাধারণ চালাঘর ছিল, যা সময়ের সঙ্গে জীর্ণ হয়ে পড়ে। সেই পুরনো কাঠামো ভেঙে নতুন করে একটি বৃহৎ ও দৃষ্টিনন্দন মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সমাজসেবী লক্ষ্মণ ঘোষ ও মন্দির কমিটির অন্যান্য সদস্যদের নেতৃত্বে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কয়েক বছরের প্রচেষ্টায় এই মন্দির নির্মাণ সম্পন্ন হয়েছে।


উদ্বোধন উপলক্ষে চারদিন ধরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার কলসযাত্রার মাধ্যমে মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। বৃহস্পতিবার রাতে প্রাণপ্রতিষ্ঠা ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। শুক্রবার চণ্ডীপাঠ ও মহাযজ্ঞের আয়োজন রয়েছে। আর শনিবার শেষ দিনে অনুষ্ঠিত হবে বৃহৎ নরনারায়ণ সেবা।
নতুন এই মন্দির কেবল ধর্মীয় আস্থার কেন্দ্র হিসেবেই নয়, মালদা শহরের ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠতে চলেছে।

Author

আরো পড়ুন:  রথবাড়ি মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, রেলিংয়ে ধাক্কা মেরে আহত একাধিক যাত্রী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments