বুধবার প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল। পাশের হার প্রায় ৮৫ শতাংশ। গত বছরের তুলনায় এবার এক ধাক্কায় ৩ শতাংশেরও বেশি কমে গেল পাশের হার৷
গত বছর পাশের হার যেখানে ছিল ৮৮.৩৯ শতাংশ, এবারে তা কমে দাঁড়িয়েছে ৮৫.২০ শতাংশে৷ পাশের হার সবচেয়ে বেশি কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে। ৯৯.৮৫ শতাংশ পড়ুয়া পাশ করেছে সেখানে। একদম শেষ স্থানে রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। সেখানে পাশের হার ৭২.৪৩ শতাংশ।
এবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লক্ষ ৮০ হাজার ৩৬৫ জন। তার মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৭ লক্ষ ৬৮ হাজার ৯৬৮ জন। উত্তীর্ণ হন, ১৫ লক্ষ ৭ হাজার ১০৯ জন। ফল প্রকাশের পর দেখা যায়, পাশের নিরিখে এবারও ছাত্রদের হারিয়ে দিয়েছেন ছাত্রীরা। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ৬.৭৩ শতাংশ বেশি।


Recent Comments