back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentকৃষ্ণনগরে বেসরকারি স্কুলের ছাত্রীর মৃত্যু ঘিরে শোরগোল

কৃষ্ণনগরে বেসরকারি স্কুলের ছাত্রীর মৃত্যু ঘিরে শোরগোল

শনিবার সকালে কৃষ্ণনগরে শহরে একটি বেসরকারি স্কুলের ছাত্রীর মৃত্যু ঘিরে শোরগোল শুরু হয়েছে। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে মেয়েটিকে। তদন্ত শুরু করেছে পুলিশ।

মেয়েকে হস্টেলে দিয়ে আসার পর ২৪ ঘণ্টাও কাটেনি। সকালে তার মৃত্যুসংবাদ পেলেন বাবা।মৃতার নাম সঞ্জনা মণ্ডল। বয়স ৭ বছর। নদিয়ার ভীমপুরে সঞ্জনাদের আদি বাড়ি। এখন পরিবার থাকে কৃষ্ণনগরে একটি ভাড়াবাড়িতে। সঞ্জনা কৃষ্ণনগর শহরে একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। থাকত হস্টেলে।

স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর, শনিবার ভোরে হস্টেলের শৌচালয়ের মেঝেতে সঞ্জনাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন ওয়ার্ডেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।

Author

আরো পড়ুন:  গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোরী, মানিকচকে শোকের ছায়া
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments