back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentহলদিয়া পেট্রোলকেমিক্যালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষ, পাশে থাকার আশ্বাস দেয় সংস্থা

হলদিয়া পেট্রোলকেমিক্যালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষ, পাশে থাকার আশ্বাস দেয় সংস্থা

হলদিয়া পেট্রোকেমিক্যালের আগুন লাগায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হন। প্রশাসন জানিয়েছেন ঘটনাটির আসল কারণ জানার চেষ্টা চলছে। সংস্থা থেকে জানানো হয়েছে ” হলদিয়া কেন্দ্রে ঘটে যাওয়া সাম্প্রতিক দুর্ঘটনাটি আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি আমরা আমাদের আন্তরিক সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি। বিপদের এই মুহূর্তে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রদানের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি।”

এছাড়াও এও জানানো হয়েছে, কাছাকাছি কোথাও অননুমোদিত ন্যাপথ্যা চুরি হয় এবং তার আশেপাশে ঘটনাটি ঘটে। ন্যাপথা হলো একটি খুব বিপজ্জনক এবং দাহ্য হাইড্রোকার্বন। সংস্থার কথা অনুযায়ী ,স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার কথা ভেবেই ধরনের পেট্রোলিয়ামের অননুমোদিত ব্যবহার বা না নাড়াচাড়া করতে সাবধান করে আসছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষতি করার উদ্দেশ্য ওদের নয়। সংস্থা এই ঘটনার কারণ খতিয়ে দেখছে। এবং সাথে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছে।

প্রসঙ্গত :- আজ ভোর সাড়ে চারটা নাগাদ হলদিয়া পেট্রোকেমিক্যালে অগ্নি কাণ্ড ঘটে। কিছু সংখ্যক মানুষ আহত হন। ঘটনাটির আসল কারণ এখনও খতিয়ে দেখা চলছে।

Author

আরো পড়ুন:  Moving Van Catches Fire: মতিপুরে চলন্ত ভ্যানে আগুন, খড়বোঝাই গাড়ি দাউদাউ করে জ্বলে উঠল সিউড়ি-কাটোয়া রাজ্য সড়কে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments