back to top
Sunday, September 20, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাধর্মঘটে ব্যাংক বন্ধ, পরিষেবা পেতে এবার আরও ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের

ধর্মঘটে ব্যাংক বন্ধ, পরিষেবা পেতে এবার আরও ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের

Ankita Mondal: ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-র ডাকা ধর্মঘটের জেরে শুক্রবার বন্ধ ছিল কলকাতার অধিকাংশ ব্যাঙ্ক এবং ATM পরিষেবা। সরকারি ব্যাঙ্কের পাশাপাশি এবার বহু বেসরকারি ব্যাঙ্কও বন্ধ ছিল।
এখানেই শেষ নয়, গ্রাহকদের ভোগান্তি আরও বাড়তে চলেছে। কারণ ১২ই সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার এবং তার পরের দিন রবিবার হওয়ায় ব্যাঙ্ক আরও দু’দিন বন্ধ থাকবে। অর্থাৎ টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ।

এদিকে UFBU হুঁশিয়ারি দিয়েছে, তাদের দাবি না মানা হলে ২৮ থেকে ৩০শে সেপ্টেম্বর ফের টানা তিন দিন ধর্মঘটে যাবে তারা। ২৬ ও ২৭শে সেপ্টেম্বর শনি ও রবিবার হওয়ায় তখন টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন প্রবীণ নাগরিকরা।
এই পরিস্থিতিতে গ্রাহকদের অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং UPI-এর উপর ভরসা করতে হচ্ছে। যদিও ব্যাঙ্ক বন্ধ থাকায় বেশ কিছু জায়গায় ATM-এ টাকা শেষ হয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীর বন্দ্যোপাধ্যায়ের কথায়, বারবার অনুরোধ করা সত্ত্বেও কেন্দ্র তাদের দাবি শুনছে না। তিনি আরও বলেন, “পরবর্তী ধর্মঘটের আগে আরেকটি সমঝোতা বৈঠকের দিকে আমরা তাকিয়ে আছি।” এই সমঝোতা বৈঠকে সাধারণত ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA), কেন্দ্র এবং ইউনিয়নগুলির প্রতিনিধিরা থাকেন।

স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির (SLBC), পশ্চিমবঙ্গের জিএম বলবীর সিং জানিয়েছেন, শনিবার ও রবিবার ATM পরিষেবা স্বাভাবিক থাকবে, কারণ ভেন্ডরদের মাধ্যমে ATM-এ টাকা ভরা হবে।

Author

আরো পড়ুন:  দীর্ঘ দুই দশকের সশস্ত্র জীবন ছেড়ে মূলস্রোতে ‘পুষ্পা’, লালবাজারে আত্মসমর্পণ মাওবাদী নেত্রীর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments