back to top
Thursday, October 15, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeখেলাধুলাওয়েস্ট ইন্ডিজের কাছে ২৪ রানে হার ভারতের, ২-২ সমতায় টি-টোয়েন্টি সিরিজ

ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৪ রানে হার ভারতের, ২-২ সমতায় টি-টোয়েন্টি সিরিজ

Om Shankar Bhatta: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ভারতকে ২৪ রানে হারিয়ে সিরিজে ২-২ সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাই-স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে। জবাবে ভারতীয় দল ১৯.৩ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে যায়। ফলে সিরিজের শেষ ম্যাচটি হয়ে উঠেছে নির্ণায়ক ম্যাচ।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ইনিংসে ব্যাট করে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকে এগ্রেসিভ ভাবে খেলে । ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন শাই হোপ ৫০ বলে ১০২ রান করে নট আউট থাকেন। এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন। শেরফেন রাদারফোর্ড ২৬ বলে ৪৯ রান এবং শিমরন হেটমায়ার ১২ বলে ৩৩ রান করে দলের স্কোরকে বড় জায়গায় পৌঁছে দেন।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে। ওপেনার সঞ্জু স্যামসন ২৩ বলে ৫৬ রান করেন। তিলক বর্মা ২৫ বলে ৪৩ এবং নিতিশ কুমার রেড্ডি ২০ বলে ৪১ রান করে জয়ের আশা জিইয়ে রাখেন। কিন্তু শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে ভারতীয় ব্যাটিং ভেঙে পড়ে।

কিমো পল ৪ ওভারে ৪১ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ান। গুডাকেশ মোতি ২ ওভারে ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন। রোমারিও শেফার্ড ও শামার স্প্রিংগার ১টি করে উইকেট নেন। অন্যদিকে, ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও প্রিন্স যাদব একটি করে উইকেট পান।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে দুই দলই এখন ২-২ ব্যবধানে সমতায় রয়েছে। ফলে শেষ তথা পঞ্চম ম্যাচের ফলের উপরই নির্ভর করবে সিরিজের বিজয়ী দল।

আরো পড়ুন:  Short Film: মাত্র ৩ দিনের পরিশ্রমে ১৬ মিনিটের শর্ট ফিল্মের ম্যাজিক! বর্ধমানের ঝুলিতে জাপানের ৬টি আন্তর্জাতিক পুরস্কার

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments