অশোক সেনগুপ্ত
এই বঙ্গে আসন্ন ভোটে নজরকাড়া কেন্দ্রগুলোর অন্যতম আলোচিত প্রার্থী বালিগঞ্জের বিজেপি প্রার্থী ডঃ শতরূপা।
আপনার পেশা?
—পেশা হচ্ছে আমি সফট স্কিলসের ট্রেইনার। সফট স্কিলস কমিউনিকেশন। কিভাবে মানুষের সঙ্গে মানুষ যোগাযোগ রাখবে। শুধু ভাষায় নয় শারীরিক ইঙ্গিতে, মানে বডি ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি সবরকম কমিউনিকেশন রিটেন, ভারবাল, বডি ল্যাঙ্গুয়েজ, সবরকম অটিটিউড কমিউনিকেশন এগুলো।
শিক্ষাগত যোগ্যতা?
— পিএইচডি।
সকালের রুটিন?
— দৈনিক আনুমানিক সাতটা থেকে ১১ টা প্রচারে থাকি। এর পর অফিসে ঢুকি বিভিন্ন সাংগঠনিক কাজ, কোনও সাংবাদিক এলে তাঁর সঙ্গে কথা বলি।
দুপুরের পর?
—অফিস থেকে দু’ঘন্টার জন্য, ধরুন দেড়টা থেকে তিনটে সাড়ে তিনটে বাড়িতে থাকি। এর পর এক-আধ সময়ে টিভি চ্যানেলে ডাক থাকে। বিকেল চারটা থেকে প্রচারে বার হই। সাধারনত চলে সন্ধ্যা ৭ টা অবধি।
সন্ধ্যার পর রুটিন?
—অফিসে সন্ধ্যা ৭টা থেকে ৯টা আবার পরের দিনের প্রোগ্রাম, দর্শনার্থীদের সঙ্গে দেখা করা, সাংগঠনিক কথাবার্তা। চেষ্টা করি ৯ টায় বাড়ি ফিরতে, কিন্তু ১১টা সাড়ে ১১টা হয়ে যায়।
আগে ভোটে লড়ার অভিজ্ঞতা?
—আমি বালিগঞ্জেই লড়েছিলাম ২০১১-তে। তখন তৃণমূলের হাওয়া ছিল।
সুবিধা অসুবিধা কী বুঝছেন?
— প্রশ্নটা হয়তো খুব গুরুত্বপূর্ণ নয়। দল মনে করেছে যে লড়বার ক্ষমতা আমার আছে।
এখানে দল লড়াই করতে দিয়েছে। আমি লড়ে যাচ্ছি।
আপনার ইউএসপি?
— আমি বালিগঞ্জের মেয়ে। তিনটে ভাষায় অনর্গল কথা বলি। শিক্ষিত মার্জিত সভ্য বনেদি বাড়ির পরিবারের সন্তান।
প্রধান প্রতিদ্বন্দ্বী?
— এই কেন্দ্রে আমার প্রধান প্রতিদ্বন্ধী শোভনদেব চট্টোপাধ্যায়। অত্যন্ত সিনিয়র, ভদ্রলোক। তৃণমূলের অধিকাংশ লোকই অভদ্র। লড়াই আমার উনার সঙ্গে একেবারেই নয়। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। উনি কখনও আলটপকা কথা বলেন না। সেজন্য আমার প্রতীকের সঙ্গে উনার প্রতীকের লড়াই।
ওনার কোনও খারাপ দেখেননি?
—অন্যায় যে সহে আর অন্যায় যে করে দুজনেই সমান পাপী বলে আমি মনে করি। উনি তৃণমূলের বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেন নি, কোন ডিসিপ্লিনারি অ্যাকশন নেন নি। অনেক সময় অন্যায়ে সায় দিয়েছেন। এগুলো বালিগঞ্জের মানুষ ভোলেনি। সম্প্রতি ওনার কিছু মন্তব্য সাধারণ মানুষ অন্যভাবে নিয়েছে। এগুলো কোনটাই তুলে ধরবো না। আমার লড়াই আমার দল বনাম ওনার দলের।
পদ্মফুল কতটা স্বচ্ছ?
—পদ্মফুল দেশ চালাচ্ছে। বিভিন্ন রাজ্যে আমরা আছি। তৃণমূল নিজেদের ন্যাশনাল পার্টি বলে জাহির করে ঠিকই, কিন্তু তা তো নয়? একেবারে কালিমা লিপ্ত!
আপনার প্রচারে তুরূপের তাস?
—ওদের সমস্ত অন্যায়, অবিচার, দুর্নীতি— সব কিছু মানুষের যথেষ্ট মনে আছে। আমি সেগুলো প্রচারে তুলে ধরছি। তার থেকে বেশি বলছি, আমরা এলে কি করব। এই কেন্দ্রে যেগুলো নেই, জিতলে সেগুলোর ওপর গুরুত্ব দেব।
প্রযুক্তিনির্ভর (এআই) ছবি— পুলকেশ ঘোষ


Recent Comments