back to top
Thursday, June 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিনোদনUncategorizedরামগঞ্জ বাজারে নোংরার পাহাড়, শৌচালয় বন্ধ—চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

রামগঞ্জ বাজারে নোংরার পাহাড়, শৌচালয় বন্ধ—চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ইসলামপুর ব্লকের রামগঞ্জ-১ নম্বর অঞ্চলের রামগঞ্জ হাই স্কুলের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপ ঘিরে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। বাজার সংলগ্ন এই গুরুত্বপূর্ণ রাস্তাটি প্রতিদিন ব্যবহার করে স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং অসংখ্য পথচারী। কিন্তু চারদিকে ছড়িয়ে থাকা নোংরা ও তীব্র দুর্গন্ধে জনজীবন কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছে।স্থানীয়দের অভিযোগ, আগে নিয়মিতভাবে আবর্জনা অপসারণের জন্য গাড়ির ব্যবস্থা থাকলেও বর্তমানে সেই পরিষেবা প্রায় বন্ধ। ফলে দিনের পর দিন ময়লা জমে এখন পাহাড়ের আকার নিয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে শৌচালয়ের অভাবে।

বাজার এলাকায় শৌচালয় না থাকায় বহু মানুষ বাধ্য হয়ে খোলা জায়গায় মূত্রত্যাগ করছেন, যার ফলে পরিবেশ ক্রমেই অস্বাস্থ্যকর হয়ে উঠছে। এমনকি পথচারীদের সেই নোংরা জায়গার উপর দিয়েই চলাচল করতে হচ্ছে।স্থানীয় ব্যবসায়ীদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েতকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। অন্যদিকে, পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি রঞ্জিত রায় জানিয়েছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্যোগ নেওয়া হলেও ব্যবসায়ীদের পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় তা সফল হচ্ছে না। নিয়মিত পরিষ্কার রাখার জন্য মাসিক সামান্য অর্থ সংগ্রহের পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আগামী দিনে আবর্জনা পরিষ্কার এবং প্রকাশ্যে মূত্রত্যাগ রুখতে জরিমানার ব্যবস্থা করা হবে। নির্বাচনের পর এ বিষয়ে নোটিশ জারি করার কথাও জানান তিনি।তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে—একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এমন অস্বাস্থ্যকর পরিবেশ আর কতদিন চলবে? দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।

Author

আরো পড়ুন:  সীমানা পুনর্নির্ধারণ বিলের বিরোধিতায় সরব 'ইন্ডিয়া' জোট: যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার লড়াই
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments