back to top
Monday, September 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবরনিউ ফরাক্কার কাছে রেললাইনে ধস, থমকে উত্তরবঙ্গের ট্রেন চলাচল

নিউ ফরাক্কার কাছে রেললাইনে ধস, থমকে উত্তরবঙ্গের ট্রেন চলাচল

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে এবার বিপর্যস্ত রেল পরিষেবা। বৃহস্পতিবার ভোররাতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনের নিচের মাটি ধসে যাওয়ায় ব্যাহত হয়েছে হাওড়া-মালদহ ডিভিশনের ট্রেন চলাচল। এর জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে চলাচলকারী একাধিক দূরপাল্লার ট্রেন আটকে পড়েছে বিভিন্ন স্টেশনে।

রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথে ফরাক্কা ব্যারেজের আগে আপ লাইনের একটি অংশে আচমকা মাটি বসে যায়। দীর্ঘদিনের টানা বৃষ্টিতে রেললাইনের নিচের মাটি নরম হয়ে যাওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন রেলকর্মীরা।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং রক্ষণাবেক্ষণকারী দল। দ্রুততার সঙ্গে শুরু হয় ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ। পরে মেরামতি শেষ করে ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করা হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে।

এই ঘটনার জেরে যোগবাণী এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং দার্জিলিং মেল-সহ একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলছে। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কোথাও কোথাও যাত্রীদের ট্রেন থেকে নেমে বিকল্প পথে হাইওয়ের দিকে হাঁটতেও দেখা গিয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেনকে মাঝপথে থামিয়ে রাখা হয়েছে। আপাতত হাওড়া থেকে নতুন করে কিছু উত্তরবঙ্গগামী ট্রেন ছাড়ার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আনা হয়েছে। পাশাপাশি বিকল্প রুট ব্যবহার করে ট্রেন চলাচল সম্ভব কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

শুধু নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন এলাকাই নয়, আশপাশের বেশ কয়েকটি জায়গায় টানা বৃষ্টির কারণে রেললাইনের ধারের মাটি নরম হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে ওই সমস্ত এলাকাতেও রেলের তরফে বিশেষ পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

Author

আরো পড়ুন:  রাজারহাটে প্রাক্তন তৃণমূল বিধায়িকার অফিস ঘিরে তুমুল বিতর্ক, ত্রাণসামগ্রী ও অস্ত্র উদ্ধারের অভিযোগে রাজনৈতিক তরজা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments