back to top
Friday, August 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবররাধাগোবিন্দ কালী মন্দিরে গ্রেফতারিতে ঐক্য পরিষদের নিন্দ, মুক্তির দাবি

রাধাগোবিন্দ কালী মন্দিরে গ্রেফতারিতে ঐক্য পরিষদের নিন্দ, মুক্তির দাবি

গাইবান্ধার পলাশবাড়ীর শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দির চত্বরে ৮১ ফুট উচ্চতায় রামমূতি তৈরি করতে চেয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে শেষ পর্যন্ত কথিত অর্থপাচারের মামলায় রবিবার (১২ জুলাই ২০২৬) রাতে গ্রেফতার করেছে পুলিশ। এতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

ধর্মীয় বৈষম্যবিরোধী এবং মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় কমিটির দেওয়া এক প্রেস বিবৃতিতে বলা হয়, বেশ কিছুকাল যাবৎ যে উগ্র সাম্প্রদায়িক মহল মূর্তি তৈরির বিরোধিতা করে এসেছে, তাতে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। সারা দেশজুড়ে অহেতুক ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে।

প্রতিবাদী সংগঠনের তরফে মণীন্দ্র কুমার নাথ জানান, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ও নৈরাজ্যকর পরিস্থিতির অবসানে তাদের বিরুদ্ধে কোনরূপ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ না করে সাম্প্রদায়িক হুমকির শিকার হরিদাসচন্দ্র তরণী দাসকে গ্রেফতার নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য। তা গণতন্ত্র ও আইনের শাসনের নির্লজ্জতম পরিপন্থী। ঐক্য পরিষদ অনতিলিম্বে হরিদাস চন্দ্র তরণী দাসের আশু মুক্তির দাবি জানিয়েছে।”

Author

আরো পড়ুন:  মেসি ইভেন্ট বিতর্কে চাপে অরূপ বিশ্বাস, পুলিশের তলব এড়িয়ে চাইলেন ১৪ দিনের সময়
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments