back to top
Thursday, May 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeখেলাধুলাভারত-পাক ম্যাচ Boycott-এর 'নাটক' চরমে! তবে কি 'সাসপেন্ড' হবে Pakistan? আসরে নামল...

ভারত-পাক ম্যাচ Boycott-এর ‘নাটক’ চরমে! তবে কি ‘সাসপেন্ড’ হবে Pakistan? আসরে নামল ICC

ক্রিকেট মাঠে ভারত (India) বনাম পাকিস্তান (Pakistan) মানেই বারুদের গন্ধ। কিন্তু ২০২৬ সালের T20 World Cup-এর বল গড়ানোর আগেই মাঠের বাইরের খেলায় উত্তেজনা এখন তুঙ্গে। এতদিন ধরে শোনা যাচ্ছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) নাকি জেদ ধরে বসেছে যে তারা ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না। কিন্তু এবার এই হাই-ভোল্টেজ ড্রামায় নতুন মোড়! পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে, আসরে নামতে বাধ্য হয়েছে খোদ আইসিসি (ICC)। এমনকি জল্পনা ছড়াচ্ছে, শেষমেশ কি তবে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে পাকিস্তানকে?

আসল ঘটনাটা কী? T20 World Cup বা Asia Cup—যে টুর্নামেন্টই হোক না কেন, ভারত-পাক ম্যাচ মানেই আয়োজকদের কাছে ‘সোনার ডিম পাড়া হাঁস’। স্টেডিয়াম হাউসফুল, আর টিভিতে কোটি কোটি দর্শক। কিন্তু পাকিস্তান (Pakistan) বেঁকে বসায় আইসিসি (ICC)-র কপালে চিন্তার ভাঁজ। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান নাকি জানিয়ে দিয়েছে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এর কোনো আনুষ্ঠানিক বা ‘লজিক্যাল’ কারণও তারা দর্শায়নি। আর এতেই চটেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়মক হ সংস্থা।

ICC-র কড়া পদক্ষেপ: এতদিন আইসিসি (ICC) ঘুরপথে বা নিজেদের পাকিস্তানি সদস্যের মাধ্যমে পিসিবি (PCB)-কে বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু তাতে চিঁড়ে না ভেজায় এবার সরাসরি আলোচনার টেবিলে বসার সিদ্ধান্ত নিয়েছে তারা। সূত্রের খবর, আইসিসি (ICC) জানতে চেয়েছে—হঠাৎ এই বয়কটের সিদ্ধান্ত কেন? এবং এর ফলে যে বিপুল আর্থিক ক্ষতি হবে, তার দায় কে নেবে? নিয়ম মেনে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে আইসিসি। ক্রিকেট মহলে ফিসফাস, তবে কি ‘সাসপেন্ড’ (Suspend) হওয়ার ভয় পাচ্ছে পাকিস্তান বোর্ড?

সবচেয়ে বেশি ক্ষতি কার? পাকিস্তান (Pakistan) না খেললে আইসিসি (ICC)-র তো ক্ষতি হবেই, তবে সবচেয়ে বড় বিপদে পড়বে শ্রীলঙ্কা (Sri Lanka)। কারণ, ভারত-পাক ম্যাচটি তাদের দেশেই হওয়ার কথা। এই ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা (Security) থেকে শুরু করে পরিকাঠামো (Infrastructure)—সবকিছুতেই বিপুল টাকা ঢেলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ম্যাচ না হলে তাদের অর্থনীতি বড় ধাক্কা খাবে। ইতিমধ্যেই তারা পিসিবি (PCB)-র কাছে সিদ্ধান্ত বদলানোর আরজি জানিয়েছে।

আরো পড়ুন:  Jasprit Bumrah: টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন রাজা, জসপ্রিত বুমরা

PCB-র উল্টো সুর? চাপের মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন বলছে, তারা সরকারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ, বল এখন পাকিস্তান সরকারের কোর্টে।

শেষ পর্যন্ত কি মাঠেই গড়াবে এই মেগা ম্যাচ? নাকি রাজনীতির প্যাঁচে ভেস্তে যাবে ফ্যানদের স্বপ্ন? নিউস্কোপ বাংলা পরিস্থিতির ওপর নজর রাখছে।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments