back to top
Sunday, July 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentঘরের মধ্যেই রক্তাক্ত তাণ্ডব! ধূপগুড়িতে ছেলের কোপে মৃত মা, আশঙ্কাজনক বাবা-সহ আরও...

ঘরের মধ্যেই রক্তাক্ত তাণ্ডব! ধূপগুড়িতে ছেলের কোপে মৃত মা, আশঙ্কাজনক বাবা-সহ আরও ৩

জলপাইগুড়ির ধূপগুড়িতে এক ভয়াবহ পারিবারিক রক্তক্ষয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সোমবার রাতে গাদং-১ গ্রাম পঞ্চায়েতের জুরাপানি হাই স্কুল সংলগ্ন এলাকায় আচমকাই পরিবারের সদস্যদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে রণিত সরকার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর মা দীপালি সরকারের। গুরুতর জখম হয়েছেন বাবা-সহ পরিবারের আরও তিন সদস্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত প্রায় ৮টা নাগাদ আচমকাই বাড়ির ভিতরে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র হাতে পরিবারের উপর চড়াও হন রণিত। প্রথমেই মায়ের উপর হামলা চালানো হয়। মাকে বাঁচাতে এগিয়ে এলে আক্রান্ত হন বাবা নেপাল সরকারও। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রণিতের জেঠিমা সন্ধ্যা সরকার এবং জেঠতুতো দিদি প্রিয়াঙ্কা সরকারও গুরুতর জখম হন।

পরিবারের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে চার জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাঁদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দীপালি সরকারকে মৃত বলে ঘোষণা করেন। আহত নেপাল সরকারকে পরে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্য দুই আহত সদস্যের চিকিৎসা চলছে ফালাকাটা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। তাঁদের অবস্থাও সংকটজনক বলে জানা গিয়েছে।

ঘটনার পর অভিযুক্ত রণিত নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশ তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে পুলিশের নজরদারিতেই তাঁর চিকিৎসা চলছে।

কী কারণে এই ভয়ঙ্কর ঘটনার সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ— সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্তারা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

Author

আরো পড়ুন:  হলদিয়া পেট্রোলকেমিক্যালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষ, পাশে থাকার আশ্বাস দেয় সংস্থা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments