back to top
Wednesday, September 9, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and AccidentEast Midnapore দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা বাসে লরির...

East Midnapore দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা বাসে লরির ধাক্কা— প্রাণ গেল ৪ জনের

পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল রাজ্য। বৃহস্পতিবার গভীর রাতে কাঁথির হেঁড়িয়া এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাসে দ্রুতগতির একটি লরি সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জানা গেছে, দিঘাগামী বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড় করানো হয়েছিল। সেই সময় চালক, হেল্পার এবং কয়েকজন মিস্ত্রি বাসটি মেরামতির কাজ করছিলেন। রাত প্রায় ৩টা নাগাদ দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসটি রাস্তা ছিটকে নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ও পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন বাসের মালিক তপন দাস (৪৪), চালক শিবব্রত পট্টনায়েক (৫৯) এবং দুই হেল্পার অশোক মাইতি ও শুভদীপ মণ্ডল। প্রত্যেকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়।

উল্লেখ্য, এই জাতীয় সড়কেই সপ্তাহখানেক আগে ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছিলেন। পরপর এমন দুর্ঘটনায় দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতিতে ভারী যান চলাচল নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।

Author

আরো পড়ুন:  চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালের চার তলা থেকে যুবকের মর্মান্তিক মৃত্যু, ঘনীভূত হচ্ছে রহস্য
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments