back to top
Sunday, July 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and AccidentMoving Bike Catches Fire: চলন্ত বাইকে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা যুবকের!...

Moving Bike Catches Fire: চলন্ত বাইকে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা যুবকের! মুহূর্তে ভস্মীভূত পালসার

নিজস্ব সংবাদদাতা : মালদার চাঁচল থানার সুরতপুর এলাকায় সোমবার দুপুরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। চলন্ত অবস্থাতেই হঠাৎ আগুন ধরে যায় একটি বাইকে। অল্পের জন্য প্রাণে বাঁচেন বাইক আরোহী যুবক হৃদয় মণ্ডল। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তাঁর প্রিয় বাইকটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচলের আমলাপাড়া এলাকার বাসিন্দা হৃদয় মণ্ডল দোকানের হালখাতার কার্ড বিলি করতে সুরতপুর এলাকায় গিয়েছিলেন। সেই সময় চলন্ত অবস্থায় তাঁর বাজাজ পালসার এনএস বাইকের ইঞ্জিন থেকে আচমকাই ধোঁয়া বের হতে শুরু করে। বিপদের আশঙ্কা বুঝে দ্রুত বাইক থামিয়ে নেমে পড়েন তিনি। আর তারপরেই মুহূর্তের মধ্যে বাইকটিতে আগুন ধরে যায়।

দেখতে দেখতে আগুন ভয়াবহ আকার নেয়। ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। কেউ জল ঢেলে, কেউ অন্যভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তবে দমকল পৌঁছানোর আগেই সম্পূর্ণভাবে পুড়ে যায় বাইকটি।

ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন যুবক। কী কারণে হঠাৎ বাইকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তীব্র গরমে কোনও যান্ত্রিক ত্রুটি থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Author

আরো পড়ুন:  হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ অগ্নিকাণ্ড: ন্যাপথা লাইনে বিস্ফোরণে আহত অন্তত ১৫
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments