back to top
Monday, September 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবরশক্তিগড়ের বিখ্যাত ল্যাংচায় ভেজালের আশঙ্কা? দোকানে দোকানে খাদ্য দফতরের অভিযান

শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচায় ভেজালের আশঙ্কা? দোকানে দোকানে খাদ্য দফতরের অভিযান

রাজ্যজুড়ে খাবারে ভেজাল ও ক্ষতিকর রঙের ব্যবহার রুখতে তৎপর প্রশাসন। এবার সেই অভিযান পৌঁছে গেল পূর্ব বর্ধমানের বিখ্যাত শক্তিগড়ে। মঙ্গলবার শক্তিগড়ের একাধিক ল্যাংচা ও মিষ্টির দোকানে আচমকা অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর।

বাংলার অন্যতম জনপ্রিয় মিষ্টি শক্তিগড়ের ল্যাংচা। প্রতিদিন বহু পর্যটক ও পথচলতি মানুষ এই ল্যাংচা কিনতে শক্তিগড়ে ভিড় করেন। সেই বিখ্যাত মিষ্টি তৈরিতে কোনও ক্ষতিকর রঙ বা নিম্নমানের উপাদান ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানা গিয়েছে।

এদিন দুপুর থেকে একাধিক সরকারি গাড়িতে করে খাদ্য সুরক্ষা দফতর ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা শক্তিগড়ের বিভিন্ন দোকানে পৌঁছন। অভিযানে পুলিশ, বিডিও এবং অন্যান্য সরকারি দফতরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ল্যাংচা ও অন্যান্য মিষ্টিতে ব্যবহৃত রঙের গুণগত মান পরীক্ষা করা হয়। পাশাপাশি ছানা, পনির, মশলা, কোল্ড ড্রিংক-সহ বিভিন্ন খাদ্যসামগ্রীও খতিয়ে দেখেন আধিকারিকরা। শুধু মিষ্টির দোকান নয়, এলাকার হোটেল, ধাবা ও রেস্তোরাঁতেও তল্লাশি চালানো হয়।

খাবার তৈরি ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও মেয়াদ উত্তীর্ণ খাবার বা অন্য কোনও গরমিল ধরা পড়লে তা নষ্ট করার নির্দেশও দেওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অভিযানে বড় কোনও অনিয়ম ধরা পড়েনি। তবে কিছু দোকানে খাদ্য সুরক্ষার নির্দিষ্ট নিয়ম ও নির্দেশিকা পুরোপুরি মানা হচ্ছিল না। আধিকারিকরা সেই বিষয়ে সতর্ক করে ভবিষ্যতে সমস্ত নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছেন।

রাজ্যজুড়ে খাবারে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবেই শক্তিগড়ে এই তল্লাশি চালানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে মনে করা হচ্ছে।

Author

আরো পড়ুন:  জামাই ষষ্ঠীতে বাজারে আগুন, তবু উৎসবের আনন্দে মেতে মালদা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments